Thursday, June 11, 2026

ফের তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল! বারাসত সাংগঠনিক জেলার সভাপতি-চেয়ারপার্সনের নাম ঘোষণা

Date:

Share post:

পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এবার বিধানসভা ভোটের আগে কোথাও খামতি রাখতে চাইছেন না তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। মে মাসের পরে ফের জুন মাসে সাংগঠনিক রদবদল করল তৃণমূল। দীর্ঘদিন ধরে সাংগঠনিক বদল নিয়ে আলোচনা হচ্ছিল দলের অন্দরে। মে মাসে একবার বড়সড় রদবদল করা হয়। সোমবার, বিকেলে তৃণমূলের তরফে উত্তর চব্বিশ পরগনার (North 24 Pargana) বারাসত সাংগঠনিক জেলায় নতুন সভাপতি ও চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়েছে।
বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হলেন সব্যসাচী দত্ত
জেলা সভানেত্রী হলেন ডঃ কাকলি ঘোষদস্তিদার

অন্যদিকে তৃণমূলে রাজ্য সহ-সভাপতি হলেন সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকার ও সাধারণ সম্পাদক হলেন কাশেম সিদ্দিকি

২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। এই নির্বাচনকে সামনে রেখে প্রতি জেলায় সংগঠনে রদবদল করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের লক্ষ্যেই এই রদবদলের সিদ্ধান্ত। চলতি বছরের শুরু থেকেই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল (TMC) শিবির।
আরও খবরঅযথা আতঙ্ক নয়: কোভিড-বৈঠক সেরে জানালেন মুখ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...