Tuesday, March 17, 2026

চেনাব সেতু অনেক আগেই শুরু হয়েছিল: তৃণমূলের দাবি মেনে নিলেন নাড্ডা

Date:

Share post:

হাতে পতাকা নিয়ে একের পর এক ভিডিওগ্রাফারের সামনে দিয়ে হেঁটে চেনাব সেতু উদ্বোধনের যে কৃতিত্ব নরেন্দ্র মোদি (Narendra Modi) একাই নেওয়ার চেষ্টা করেছিলেন তার মুখোশ আগেই খুলে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই সত্যিই মেনে নিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তবে কোনওভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিতে নারাজ বিজেপি। তাই উচ্চারণ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ থেকে ডেরেক ও’ব্রায়েন একের পর এক তথ্য তুলে ধরে প্রকাশ্যে এনেছিলেন চেনাব নদীর উপর রেল ব্রিজ (Chenab rail bridge) দীর্ঘদিনের এক পরিকল্পনা। ২০০৯-১০ রেল বাজেটে উধমপুর থেকে বারামুলার রেল প্রকল্পে ১৯৪৯ কোটি টাকা ঘোষণা করেছিলেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেল পথের একটি অংশে ট্রেন চলাচল শুরু হওয়ার ছবিও তুলে ধরা হয়। যেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এবার সেই কথাই স্বীকার করতে বাধ্য হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে নাড্ডা (J P Nadda) বলেন নরসিমা রাও-এর সময়ে ১৯৯৫ সালে এই চেনাব সেতুর (Chenab rail bridge) প্রস্তাব প্রথম রাখা হয়েছিল। এরপর অটল বিহারী বাজপেয়ীর সময়ে সেই প্রকল্পের শিলান্যাস হয়। তা সম্পূর্ণ করেন নরেন্দ্র মোদি।

মোদির বাহবা তুলে ধরতে গিয়েও শেষ পর্যন্ত তৃণমূলের চাপেই আসল সত্যিই প্রকাশ্যে আনতে হল বিজেপিকে। বিশ্বের উচ্চতম রেল প্রকল্পের শিলান্যাস যে অটল বিহারী বাজপেয়ীর সময়ে হয়েছিল তা স্বীকার করে বিজেপি মেনে নিতে বাধ্য হল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়েই শুরু হয়ে গিয়েছিল এই প্রকল্প। যা শুধুমাত্র সমাপ্ত করেই সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...