Sunday, June 14, 2026

বঞ্চিত বাংলা, বেআইনিভাবে বাংলার ২২ হাজার কোটি টাকা পুরস্কার পেল বিজেপির তিন রাজ্য 

Date:

Share post:

তিন বছর কেটে গেল, তবু বাংলার প্রাপ্য একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেনি। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্র সরকার এই বঞ্চনার পথে হেঁটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বারবার দাবি তুললেও, ২০২২ সালের ৯ মার্চ থেকে কেন্দ্রের তরফে কোনও অর্থ ছাড় করা হয়নি। এর জেরে রাজ্যের প্রাপ্য দাঁড়িয়েছে ২২ হাজার কোটি টাকারও বেশি। অথচ এই একই সময়কালে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং ক্ষমতা দখলের লক্ষ্য রেখে তামিলনাড়ুকে একাধিকবার বিপুল অঙ্কের টাকা দিয়েছে কেন্দ্র। অভিযোগ উঠছে, এই তিন রাজ্যকে বিগত তিন বছরে দেওয়া হয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা।

২০২২-২৩ অর্থবর্ষে বাংলার প্রাপ্য ছিল ৭,৫০৮ কোটি টাকা। তা আটকে রেখে তামিলনাড়ুকে দেওয়া হয়েছে ৯,৭০৭ কোটি টাকা। পরের বছর, অর্থাৎ ২০২৩-২৪-এ এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ১২,৬০৩ কোটি টাকায়। একইভাবে, বিহার পেয়েছে ১০,২৬৯ কোটি এবং মহারাষ্ট্র ৪,৯০০ কোটি টাকা।

কেন্দ্রের যুক্তি—বাংলা একশো দিনের প্রকল্পের নিয়ম মানেনি। কিন্তু রাজ্য সরকার বলছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রতিটি টাকার হিসেব কেন্দ্রকে পাঠানো হয়েছে। তা সত্ত্বেও টাকা আটকে রাখা হচ্ছে। অন্যদিকে, অভিযোগ উঠছে—যে রাজ্যগুলিকে অর্থ দেওয়া হচ্ছে, তারা শ্রমিকদের মজুরি না দিয়ে সেই টাকা খরচ করছে শিল্প-উন্নয়ন এবং যন্ত্রপাতি কেনার পেছনে। অথচ, কেন্দ্রীয় নিয়মে এর কোনও অনুমতি নেই।

রাজ্যের বিভিন্ন স্তরের প্রশাসন থেকে শুরু করে সাধারণ শ্রমিকরাও এই অবিচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের দাবি, অবিলম্বে রাজ্যের প্রাপ্য অর্থ মঞ্জুর করতে হবে এবং সকলকে সমান আচরণ করতে হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—বাংলার বঞ্চনা কি শুধুই আর্থিক, না কি এটি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন উদাহরণ?

আরও পড়ুন – অভিষেক-সহ বিদেশ সফর ফেরত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলে দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...