Sunday, June 14, 2026

সেটে অচলাবস্থা! কিংশুক দে’র ছবির শ্যুটিং বন্ধ, অনুপস্থিত টেকনিশিয়ানরা

Date:

Share post:

কিংশুক দে পরিচালিত নতুন ছবির শ্যুটিং সোমবার বড়সড় বিঘ্নে পড়ল। সকাল থেকেই শ্যুটিংয়ের প্রস্তুতি থাকলেও নির্ধারিত সময়ে সেটে দেখা মেলেনি টেকনিশিয়ানদের। ফলে পরিচালক কিংশুক দে ও প্রযোজকরা উপস্থিত থাকলেও ছবির কাজ একপ্রকার স্থগিত হয়ে যায়।

পরিচালক মহলের একাংশ সূত্রে জানা গিয়েছে, টেকনিশিয়ানদের অনুপস্থিতির জেরে তৈরি হয় অচলাবস্থা। যদিও এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বক্তব্য, “এটি বিচারাধীন বিষয়, তাই কিছু বলা ঠিক হবে না।”

জানা গিয়েছে, পরিচালকদের একাংশ ইতিমধ্যেই ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে এবং সেই মামলার মধ্যে কিংশুক দে-র নামও রয়েছে। এই পরিস্থিতিতে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব যে আরও প্রকট হচ্ছে, তা Monday-র ঘটনার মাধ্যমেই স্পষ্ট। এখন দেখার, এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হয় কি না এবং আবার কবে থেকে শুরু হয় ছবির শ্যুটিং।

আরও পড়ুন – বঞ্চিত বাংলা, বেআইনিভাবে বাংলার ২২ হাজার কোটি টাকা পুরস্কার পেল বিজেপির তিন রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...