Monday, June 15, 2026

পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশ যাত্রা, অপেক্ষা আরও একদিনের

Date:

Share post:

ফের পিছিয়ে গেল ভারতীয় পাইলটের মহাকাশ যাত্রা। ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন শুভাংশু শুল্কা। প্রায় চার দশকের অপেক্ষার অবসানে রাকেশ শর্মার পর তিনিই প্রথম নভশ্চর (Indian Astronaut Shubhanshu Shukla)যিনি ভারতীয় হিসাবে মহাকাশে যেতে চলেছেন। কিন্তু ইতিহাস তৈরি করতে আরও একদিন অপেক্ষা করতে হবে মিশন (The Axiom 4 Mission) কমান্ডার শুল্কাকে। প্রাথমিকভাবে জানা গেছিল মঙ্গলবার (১০ জুন) সকাল ৮:২২ মিনিটে ফ্লোরিডার (Florida) নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে মহাকাশের পথে পাড়ি দেবেন শুভাংশুরা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পরিকল্পনার পরিবর্তন করেছে নাসা (NASA)। মঙ্গলে নয় বরং বুধবার হবে উৎক্ষেপণ, খবর ISRO সংস্থা সূত্রে।

১৯৮৪ সালে সোভিয়েত সুয়েজ় স্পেসক্রাফটে করে মহাকাশ অভিযানে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রায় চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন শুভাংশু শুল্কা। সপ্তাহ দুয়েকের জন্য আইএসএস-এ (ISS) থাকবেন তাঁরা। ডকিং – আনডকিং প্রক্রিয়া হবে ভারতীয় পাইলটের হাত দিয়েই। এই অভিযানে তাঁর সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকা পেগগি হুইটসন। সঙ্গে থাকছেন পোল্যান্ডের সাওস উজ়নাস্কি-উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ২০১৯ সালে ভারতের মহাকাশচারী কর্মসূচির জন্য নির্বাচিত হন শুল্কা। ভারত রাশিয়া আমেরিকায় প্রশিক্ষণও নিয়েছেন। শুভাংশুর এই মিশন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী দেশের মহাকাশ বিজ্ঞানীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ইসরোর অফিসিয়াল সাইটে এই উৎক্ষেপণ সরাসরি দেখানো হবে বলে জানা গেছে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...