Sunday, April 5, 2026

আইসিসির স্বীকৃতিতে আপ্লুত এমএস ধোনি

Date:

Share post:

আইসিসির(ICC) হল অব ফেমে এবার মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। আর তাতেই আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর আগে ১০ জন ভারতীয় ক্রিকেটার আইসিসির(ICC) এই এলিট তালিকায় নাম তুলেছেন। ১১ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির হল অব ফেমে(Hall Of Fame) নিজের জায়গা করে নিয়েছেন ক্যাপ্টেন কুল। আইসিসির এই সম্মান প্রদর্শনের পরই বিবৃতি জারি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধোনি(MS Dhoni)।

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ঝুলিতে সবকটি ট্রফিই রয়েছে। ধোনির হাত ধরে যেমন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এসেছে ভারতে। তেমনই দীর্ঘদিনের ওডিআই বিশ্বকাপ জয়ের শাপমোচনও হয়েছিল তাঁরই হাত ধরে। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে ক্যাপ্টেন কুলের হাত ধরে। এছাড়াও বহু রেকর্ড রয়েছে ধোনির ক্যাবিনেটে। সেই কৃতিত্বেরই পুরষ্কার পেলেন এবার মাহি। আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

ধোনি জানিয়েছেন, “আমি সত্যিই কৃতজ্ঞ আইসিসির হল অব ফেমে জায়গা পেয়ে। কারণ এরাই গোটা বিশ্বে ক্রিকেটারদের নানান কাজের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। বিশ্বের সমস্ত কিংবদন্তীদের সঙ্গে এক জায়গায় নিজের নাম দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই মুহূর্তটাকেই আমি সবসময় লালন-পালন করব”।

দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও ধোনি ছিলেন দুরন্ত ফর্মে। তাঁর হাত ধরেই আইপিএলের মঞ্চে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। সেই ধোনিই এবার নাম তুললেন সচিন, কপিল এবং গম্ভীরদের তালিকায়।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...