Saturday, June 13, 2026

১৯ তারিখের মধ্য়ে স্নাতকস্তরে অনলাইন পোর্টাল চালু করা যাবে- বিধানসভায় আশা প্রকাশ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

১৯ তারিখের মধ্য়ে স্নাতকস্তরে অনলাইন পোর্টাল চালু করা যাবে-মঙ্গলবার বিধানসভায় (Assembly) প্রশ্নের উত্তরে আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন, গোঘাটের বিজেপি (BJP) বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেন, কলেজে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে? এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, UGC-র গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন (Online) ভর্তি চালু হবে।

৭ মে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। একমাস পেরিয়ে গেলও এখনও সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি। ফলে চিন্তিত পড়ুয়া থেকে অভিভাবকরা।

গতবছর ১৯ জুন থেকে কলেজে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। এদিন বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী (Bratya Basu) জানান, গত বছর যে সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, ইউজিসি-র নিয়ম মেনেই এবছরও তা হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। শিক্ষামন্ত্রী মনে করছেন, এবছরও ১৯ জুনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই আশ্বাসে কিছুটা স্বস্তিতে ছাত্রছাত্রীরা।
আরও খবরওবিসি সংরক্ষণে ধর্মের যোগ নেই: বিধানসভার অধিবেশনে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...