Saturday, June 13, 2026

স্নানযাত্রা থেকে রথযাত্রা, একগুচ্ছ আচার অনুষ্ঠান দিঘার জগন্নাথ মন্দিরে

Date:

Share post:

উৎসবের মেজাজে বাংলার সৈকত শহর। আসন্ন রথযাত্রা (Rathayatra) উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। আগামী বুধবার মানে ১১ জুন স্নানযাত্রা থেকে আগামী ৫ জুলাই পুনর্যাত্রা পর্যন্ত একগুচ্ছ অনুষ্ঠান পালন করা হবে। মঙ্গলবার তার সূচি প্রকাশিত হল।

পুরীর মতোই রীতিনীতি মেনে বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে দিঘায়। ১১ তারিখ সকাল ন’টায় নিয়ম মেনে পাহাণ্ডি বিজয় উৎসব হবে। বেলা ১১ টায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে তৈরি মণ্ডপে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা উপচার পালিত হবে। এরপর ভোগ নিবেদনের পর দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত পর্যন্ত জগন্নাথের গজবেশ দর্শন করতে পারবেন ভক্তরা। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ থাকবে। ২৬ তারিখ সকাল থেকে ফের জগন্নাথদেবকে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। ২৭ জুন, শুক্রবার ধুমধাম করে রথযাত্রা পালিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই উৎসবের সূচনা করবেন বলে জানা গেছে। মন্দিরের পাশেই জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার জন্য রথ তৈরি করে রাখা আছে। এখান থেকেই মাসির বাড়ি যাত্রা। আগামী ৫ জুলাই পুনর্যাত্রা উপলক্ষ্যেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...