Wednesday, April 8, 2026

মুখ্যমন্ত্রীর বিধানসভার ভাষণ এবার বই আকারে! সংকলিত হচ্ছে দেড় দশকের উন্নয়নের দলিল 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় গত দেড় দশকের বক্তৃতা এবার গ্রন্থবদ্ধ হতে চলেছে। ২০১১ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত তাঁর বিধানসভায় দেওয়া সমস্ত ভাষণকে সংকলিত করে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে রাজ্য বিধানসভার লাইব্রেরি কমিটি।

বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বইটির খসড়া ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে। তা শীঘ্রই মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। মুখ্যমন্ত্রী যেগুলি অনুমোদন করবেন, কেবল সেগুলিই চূড়ান্তভাবে প্রকাশ পাবে।

সরকার গঠনের পর থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজশ্রী-সহ একাধিক জনমুখী ও সমাজকল্যাণ প্রকল্পের বিবরণ বিধানসভায় নিয়মিতভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই ভাষণগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয়, রাজ্যের পরিবর্তনের রূপরেখাও বটে।এই গ্রন্থ শুধু রাজনৈতিক ইতিহাস নয়, বরং প্রশাসনিক উন্নয়নের একটি মূল্যবান দলিল হিসেবে কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের অগ্রগতির পথে গত ১৫ বছরে মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি, উদ্যোগ ও পরিকল্পনার একটি প্রামাণ্য দলিল হিসেবে বইটি বিশেষ তাৎপর্য বহন করবে।

আরও পড়ুন – DA মামলা: অন্তর্বর্তীকালীন নির্দেশে ‘মডিফিকেশন’ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...