Wednesday, April 8, 2026

দিঘায় প্রথম রথযাত্রা উপলক্ষে নবান্নে জরুরি বৈঠক বৃহস্পতিবার

Date:

Share post:

চলতি বছর দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার সেখানে প্রথমবারের মতো পালিত হতে চলেছে রথযাত্রা। উৎসব ঘিরে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের আশঙ্কায় ইতিমধ্যেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে রাজ্য প্রশাসন।সূত্রের খবর, বৃহস্পতিবার ১২ জুন বিকেল ৫টা থেকে নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইসকনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকতে পারেন বলেও জানা গেছে।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই দিঘায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, যানবাহনের নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিকাঠামো ও জরুরি পরিষেবার প্রস্তুতি শুরু হয়েছে। কারণ রথযাত্রার দিন প্রচুর ভক্তের জমায়েত হবে বলে অনুমান করা হচ্ছে। রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বয় রেখে কাজ করবে পুলিশ, প্রশাসন ও ইসকন। ভিড় সামলাতে দিঘা শহর ও সমুদ্রতট এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।প্রথমবারের মতো এই ঐতিহাসিক ধর্মীয় উৎসব দিঘায় অনুষ্ঠিত হতে চলায় রাজ্য প্রশাসন চাইছে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হোক।

আরও পড়ুন – সিট – ছাদ ফুটো, বাথরুমে নেই দরজা! অমরনাথে যেতে সেনাকে বাতিল ট্রেন উপহার মোদির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...