Wednesday, March 11, 2026

গাড়ি চাপা নয়, সিসিটিভি ফুটেজে কালু-র মৃত্যু নির্মম সত্যি প্রকাশ্যে!

Date:

Share post:

পশুর প্রতি অমানবিক ঘটনার নিদর্শন মুম্বইতে! এক বহুতল আবাসনের ন’তলা থেকে একটি বিড়ালকে ছুড়ে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পর বিষয়টি সামনে আসে। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মুম্বাইয়ের মালাডের মালভানি এলাকার বাসিন্দা কাসম সৈয়দ। তিনি যে আবাসনে থাকতেন সেখান থেকেই জানলা দিয়ে ছুড়ে ফেলে দেন বিড়ালটিকে। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওতে (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা গিয়েছে, আবাসনের ন’তলার করিডরে জুতো রাখার র্যা কে এক বিড়ালকে বসে ছিল। সেই সময়ই ওই যুবক করিডরে আসেন, সম্ভবত লিফটে ওঠার জন্য। বিড়ালটিকে দেখতে পেয়ে ছুড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেন তিনি। উপর থেকে একটি ধাতব ছাউনিতে পড়ে মারা যায় বিড়ালটি।

১৫ মাসের বিড়ালটির মালিক ছিলেন ওই আবাসনেরই বাসিন্দা গুর্জন মহম্মদ সামসি। অভিযুক্ত যুবক কাসমও ওই আবাসনেরই বাসিন্দা। জুন মাসের ৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় সে বাড়ি থেকে বেরোয়। এরপর সন্ধ্যায় তার দেহ একতলায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে গাড়ি চাপা পড়ে কালু মারা গিয়েছে বলে অনুমান করা হয়।

এরপর সিসিটিভি-র ফুটেজ সামনে আসতেই প্রকাশ্যে আসে নৃশংসতা। পুলিশই সিসিটিভি ফুটেজে কাসমকে ওই নৃশংস হত্যা করতে দেখে। পরে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কাসমকে।

আরও পড়ুন – রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে ভাঙচুর! প্রতিবাদে জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...