Sunday, May 10, 2026

২৪২জন যাত্রী নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, সবার মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad) ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। কমপক্ষে ২৪২জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার, ১টা ৫০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। ওড়ার সময়ই ভেঙে পড়ে বিমানটি (Air India Flight) আগুন ধরে যায়। বিমানে ২৪২জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। বিমানটি লন্ডন যাচ্ছিল বলে খবর

এদিন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দ্যেশে রওনা দেন এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমান। এতে ৩০০ যাত্রী ধারণে ক্ষমতা রয়েছে। তবে, এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ২৪২জন যাত্রী ছিলেন। সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।

এদিকে, লোকালয়ে ভেঙে পড়ায় সেখানও বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...