Monday, April 6, 2026

ছত্তিশগড়ে নিহত মাও কমান্ডার, মাথার দাম ছিল ৫ লক্ষ

Date:

Share post:

মাওবাদী বিরোধী অভিযান অব্যাহত। একের পর এক সাফল্য নিরাপত্তা বাহিনীর। বুধবার ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলার পুসগুন্না এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ২ মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছে পেদারাসের এলওএস কমান্ডার বামন। যার মাথার নাম ছিল ৫ লক্ষ টাকা।

সুকমার (Sukma) পুলিশ সুপার কিরণ কুমার চবান জানিয়েছেন, পুসগুন্না জঙ্গলে মাওবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। দুই মাওবাদী নিকেশ হয়েছে সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এখনও এলাকায় চলছে তল্লাশি।

দিন তিনেক আগে সুকমায় মাওবাদীদের পাতা আইইডি (IED) বিস্ফোরণে মৃত্যু হয় এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের। এই আধিকারিকের মৃত্যুর পর মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...