Saturday, June 20, 2026

দেড় লাখের ভেন্টিলেটর ৪.২ লাখে! মোদির PM CARES দুর্নীতি ফাঁস তৃণমূলের

Date:

Share post:

করোনার সময়ে হাজার হাজার কোটি টাকা তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাল ভার নাম ছিল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES Fund)। বিরোধীরা বারবার সরব হয়েছিলেন সেই তহবিলের তথ্য পেশের জন্য। বারবার সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভা। এবার তৃণমূল সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) প্রশ্নের উত্তরে পর্দাফাঁস হল পিএম কেয়ার্সের সেই দুর্নীতি। কীভাবে মানুষের থেকে টাকা তুলে দেড় লাখের বাতিল ভেন্টিলেটর (ventilator) চার লাখে কিনেছিল মোদি সরকার, সেই তথ্য ফাঁস করল তৃণমূল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর নিজস্ব পিএম কেয়ার্স ফান্ড জানিয়েছে, করোনার সময়ে কেনা হয়েছিল ৫০ হাজার ভেন্টিলেটর। যার পেছনে ফান্ড থেকে খরচ হয়েছিল ২১৪৬,৬২,৩০,১৪০ কোটি টাকা অর্থাৎ এক একটি পিএম কেয়ার্স ভেন্টিলেটরের দাম ছিল ৪.২ লক্ষ টাকা। তথ্য অনুযায়ী যে সংস্থা থেকে এই ভেন্টিলেটর কেনা হয়েছিল সেই এডিভিএ (AgVa) সংস্থার সিইও (CEO) দাবি করছেন, তাঁদের একটি ভেন্টিলেটরের দাম ১.৫ লক্ষ টাকা। অথচ পিএম কেয়ার্স তার জন্য দিয়েছে ৪.২ লক্ষ। সেই সঙ্গে সংস্থার তথ্য তুলে ধরেন সাকেত।

এখানেই শেষ নয়, এই ভেন্টিলেটর (ventilator) নিয়ে নরেন্দ্র মোদির দুর্নীতির আরও পর্দা ফাঁস করেছেন সাকেত। তিনি উল্লেখ করেন, ২০২০-২১ সালে বহু সরকারি হাসপাতাল পিএম কেয়ার্সের (PM CARES fund) ভেন্টিলেটর বাতিল করেছিল সেগুলি ত্রুটিপূর্ণ (faulty) হওয়ার কারণে। ২০২১ সালের মে মাসে বম্বে হাই কোর্ট (Bombay High Court) পিএম কেয়ার্সের ত্রুটিপূর্ণ (faulty) ভেন্টিলেটরের অভিযোগে কড়া বার্তা দিয়েছিল কেন্দ্রের সরকারকে।

করোনা অতিমারির সময়ে পিএম কেয়ার্সের এই ব্যাপক দুর্নীতি তুলে ধরে দুটি প্রশ্ন তোলেন সাকেত (Saket Gokhale)। এক, কেন পিএম কেয়ার্স ফান্ড একটি ভেন্টিলেটরে ৪.২ লক্ষ খরচ করেছিল যখন তার দাম ছিল ১.৫ লক্ষ? দুই, পিএম কেয়ার্স ভেন্টিলেটর এত বেশি দামে কিনেও কেন সেগুলি ত্রুটিপূর্ণ হল? পিএম কেয়ার্স একটি দুর্নীতি। মোদি দান হিসেবে কোটি কোটি নিয়েছিলেন এবং জনগণের কাছে তাঁর ব্যক্তিগত তহবিল লুকিয়েছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...