Friday, June 26, 2026

UPI লেনদেনে ধার্য হবে না অতিরিক্ত টাকা: জানালো অর্থ মন্ত্রক

Date:

Share post:

ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনে দিতে হবে না কোনরকম অতিরিক্ত চার্জ (charge), স্পষ্ট করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ইউপিআই লেনদেনে (UPI transaction) তিন হাজার টাকা অতিরিক্ত ধার্য হওয়ার যে প্রচার হয়েছিল তা ভিত্তিহীন, বলে উড়িয়ে দিল অর্থ মন্ত্রক(Ministry of Finance)। এমনকি সাম্প্রতিককালের মধ্যে সেই ধরনের চার্জ লাগু হওয়ার কোনও সম্ভাবনা নেই, বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিআই লেনদেনের (UPI transaction) উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) ধার্য হওয়ার চেয়ে অনুমান বা দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। এই ধরনের ভিত্তিহীন এবং চাঞ্চল্য ছড়ানো অনুমান তৈরীর ফলে আতঙ্ক, সন্দেহ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বহু নাগরিকের মধ্যে।

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, কেন্দ্রের বিজেপি সরকার ইউপিআই লেনদেনে ৩০০০ টাকা এমডিআর (MDR) লাগু করছে। বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবায় বিভিন্ন ধরনের চার্জ লাগু হওয়ার পরে সেই সম্ভাবনা আরও প্রবল হয়। যার জেরে সাধারণ গ্রাহকদের মধ্যে ইউপিআই প্ল্যাটফর্ম (UPI platform) ছাড়ারও হিড়িক দেখা যায়। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা দানকারী সংস্থাগুলিকে সহযোগিতা করা সম্ভব হবে বলেও শোনা যায়। তবে বৃহস্পতিবার অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিল যে এই ধরনের কোন চার্জ লাগু হচ্ছে না।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...