Thursday, June 25, 2026

মহেশতলায় পুলিশের উপর হামলায় গ্রেফতার ৪০ দুষ্কৃতী, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

স্থানীয় দুষ্কৃতীদের হামলায় মহেশতলায় অশান্তির ঘটনায় তৎপর রাজ্য পুলিশ। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতা পুলিশ ও জেলা পুলিশের হাতে গ্রেফতার ৪০ দুষ্কৃতী (miscreants)। দোকান বসানো নিয়ে বিবাদের জেরে রবীন্দ্রনগর থানা (Rabindranagar police station) এলাকায় যে অশান্তির ঘটনা ঘটে রাজ্য পুলিশ শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় জারি পুলিশ পিকেট। অনেকটাই স্বাভাবিক জনজীবন।

বুধবার বেলায় দোকান বসানোকে কেন্দ্র করে রবীন্দ্রনগর থানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের রেশ পড়ে রবীন্দ্রনগর থানায়। বাইকে আগুন লাগানোর পাশাপাশি দোকানপাট বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দ্রুত জেলা ও কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে।

দুষ্কৃতী দৌরাত্ম্য থামাতে গিয়ে আহত হন কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী। এরপর ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (Supratim Sarkar, ADG, South Bengal) ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া (Akash Magharia, DIG, Presidency Range)। কাঁদানে গ্যাস সেল ছুড়ে ও মৃদু লাঠিচার্জ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এরপর বুধবার রাত থেকে শুরু হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হয় ১২ দুষ্কৃতী। এবং জেলা পুলিশের হাতে ২৮ দুষ্কৃতী এ পর্যন্ত গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহেশতলা, রবীন্দ্রনগর, আগ্রা, সন্তোষপুর এলাকায় মোতায়েন রয়েছে ব়্যাফ (RAF), কমব্যাট ফোর্স।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...