Tuesday, March 31, 2026

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় দাম্পত্য শুরুর আগেই পুড়ে ছাই নববিবাহিতা

Date:

Share post:

হাজার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ভেঙে পড়ায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় শুরুর আগেই শেষ নব দাম্পত্য। লন্ডনে (London) স্বামীর কাছে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন নববিবাহিতা রাজস্থানের খুশবু রাজপুরোহিত (Khusboo Rajpurahit)।

এই বছর জানুয়ারিতে রাজস্থানের (Rajasthan) বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে খুশবুর সঙ্গে বিয়ে হয় মনফুল সিংয়ের। মনফুল লন্ডনে (London) লেখাপড়া করেন। লন্ডনেই নতুন সংসার পাতার কথা ছিল। ভিসা সমস্যায় বিয়ের পরেই লন্ডন যেতে পারেননি নববধূ খুশবু। শেষে ভিসা পেলেন ঠিকই। কিন্তু স্বামীর সঙ্গে আর সংসার করা হল না। শুরুর আগেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেল হাজার স্বপ্ন দেখা দাম্পত্য।

বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় (Flight Crash) নিহতদের মধ্যে রাজস্থানের মোট ১১ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ইংল্যান্ডে রাঁধুনির চাকরি করতে যাচ্ছিলেন।

 

 

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...