Saturday, April 4, 2026

বিমান দুর্ঘটনা নিয়ে শেষ পোস্ট, প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়

Date:

Share post:

কয়েক ঘন্টা আগেই লন্ডন থেকে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapoor)। তার কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র ৫৩ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। পারিবারিক সূত্রে খবর, বৃহস্পতিবার লন্ডনে (London) পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসা করার কোন সুযোগই পাননি ডাক্তাররা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। সঞ্জয়ের নামে গুরুতর অভিযোগ এনেছিলেন করিশ্মা। শুধু শারীরিক-মানসিক নির্যাতনই নয়, করিশ্মাকে তাঁর বন্ধুদের সঙ্গে জোর করে শারীরিক ভাবে ঘনিষ্ট হতে সঞ্জয় চাপ দিতেন বলেও অভিযোগ করেছিলেন অভিনেত্রী। পরে মডেল পিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। এদিকে মেয়ে সামাইরা ও ছেলে কিরণকে নিয়ে থাকেন করিশ্মা।

এদিন বিমান দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ার সঞ্জয় (Sunjay Kapoor) পোস্ট করেন, “ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সব পরিবার তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য শুধুমাত্র এই প্রার্থনা কঠিন সময়ে তাঁরা যেন শক্ত থাকেন।” আর তার কিছুক্ষণ পরেই সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয় নিয়ে করিশ্মা কাপুর বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...