Saturday, April 4, 2026

লাস ভেগাসের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ! তদন্তে জঙ্গি যোগের সম্ভাবনা 

Date:

Share post:

শনিবার গভীর রাতে আমেরিকার লাস ভেগাসের একটি জনপ্রিয় ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় পুরো ক্যাসিনো চত্বরে। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গাছপালাতেও।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর আতঙ্কে ছোটাছুটি করছেন উপস্থিত মানুষজন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী এবং শুরু হয় উদ্ধারকাজ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর সঙ্গে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না। বিশেষ করে বর্তমান ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকায় হামলার প্রবণতা যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক বলে মনে করছেন গোয়েন্দারা।

সম্প্রতি মার্কিন মুলুকে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই কলোরাডোর বোল্ডার শহরে ইজরায়েলিদের একটি শান্তি মিছিলে হামলা চালানো হয়। সেই ঘটনায় এফবিআই একে “পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা” হিসেবে চিহ্নিত করে। তার আগেই ওয়াশিংটন ডিসিতে ইজরায়েল দূতাবাসে হামলা চালিয়ে দুই কর্মীকে গুলি করে হত্যা করে এক যুবক। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, বিশ্বের ১২টি দেশের নাগরিকদের উপর আমেরিকায় প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলি হল— আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

তাছাড়াও আরও সাতটি দেশের ওপর কঠোর ভিসা এবং ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই নতুন নির্দেশিকা কার্যকর হবে আগামী সোমবার থেকে। তদন্তে বিস্ফোরণের নেপথ্য কারণ কী উঠে আসে, তা এখন সময়ের অপেক্ষা। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধরণের হামলা ভবিষ্যতে আরও বাড়তে পারে। নিরাপত্তার প্রশ্নে আমেরিকার বড় শহরগুলোতে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

আরও পড়ুন – রাস্তায় চুলোচুলি! নেতৃত্বের নির্দেশ মধুরেণ সমাপয়েৎ করলেন কাউন্সিলর শ্রাবন্তী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...