Wednesday, March 18, 2026

মুচিপাড়ায় বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত! উদ্ধার সোনার গয়না

Date:

Share post:

কলকাতার মুচিপাড়ায় বছর ছিয়াত্তরের এক বৃদ্ধাকে খুন করে গয়নালুঠের ঘটনার তিনদিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম ময়মুর আলি গাজি (৫৩), যিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে চারটি সোনার চুড়ি, দুটি সোনার আংটি, একটি সোনার লকেট এবং কিছু রুপোর গয়না—যা নিহত বৃদ্ধা নমিতা পালের বলে অনুমান।

প্রসঙ্গত, দিন তিনেক আগে মুচিপাড়া থানার সার্পেন্টাইন লেনের একটি বাড়ি থেকে নমিতা পালের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধা একাই থাকতেন। তাঁর দুই ছেলেই অনেক আগে প্রয়াত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জানালা দিয়ে প্রতিবেশীরা দেখেন, তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন।খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ঘরের আলমারি খোলা, বিছানা ও আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, এটি একটি পরিকল্পিত খুন এবং লুঠের ঘটনা।

লালবাজারের গোয়েন্দা বিভাগ ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হয়, নমিতা দেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর বিভিন্ন সিসিটিভি ফুটেজ, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগোয়। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে অভিযুক্ত ময়মুর আলির বাড়িতে হানা দেয় পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে। তদন্তকারীদের মতে, একাধিকবার নমিতা দেবীর বাড়িতে গিয়েই পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় খুন ও লুঠপাট করেছে অভিযুক্ত। পুরো ঘটনার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে লালবাজার।

আরও পড়ুন – যাত্রীসুরক্ষায় গাফিলতি? বিমান দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পর সাফাই কেন্দ্রের মন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...