Friday, June 26, 2026

সামশেরগঞ্জে বিএসএফ শিবিরে ঝামেলার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু জওয়ানের!

Date:

Share post:

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিএসএফ (BSF) ক্যাম্পে নিজেদের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ হয়ে এক জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শনিবার রাতে সহকর্মী জওয়ানের গুলিতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন রতন সিং (Ratan Singh)। প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যুর খবর মিলেছে।

জওয়ান মৃত্যুর ঘটনায় বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন রাত সাড়ে দশটা নাগাদ ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রতন। ব্যক্তিগত কারণ থেকে ঝামেলার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। এরপরই অভিযুক্ত কনস্টেবল মিশ্রা গুলি চালায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্তের আশ্বাস বিএসএফের শীর্ষ কর্তাদের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...