Friday, June 26, 2026

রবির সকালে ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা ইজরায়েলের

Date:

Share post:

মধ্যপ্রাচ্যের সংঘর্ষের ঝাঁঝ বাড়াচ্ছে দুই দেশ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হামলা পাল্টা হামলায় উত্তেজনা ইজরায়েল এবং ইরানে (Israel vs Iran)।রবিবার সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর (Headquarter of the Iranian Ministry of Defense) এবং বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। পালটা জবাব দিয়েছে তেহরান। তেল আভিভকে টার্গেট করে প্রত্যাঘাত ইরানেরও।

শুক্রবার প্রথম শুরুটা করেছিল ইজরায়েল। রাতের অন্ধকারে আকাশপথে হামলা চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই আক্রমণ ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের মৃত্যু হয়। ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। তেল আভিভের একাধিক এলাকায় চলে তাদের ড্রোন আক্রমণ। ফের এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। তারও প্রত্যাঘাত করে তেহরান। রবিবারের সকালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। হামলার জেরে ইরানের একাধিক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে ইজরায়েলি সেনা দাবি করেছে। এরপর ইয়েমেনে জঙ্গি গোষ্ঠী হুথিরাও ইরানের সঙ্গে একজোট হয়ে ইজরায়েলে হামলা চালিয়েছে যার যে এখনও পর্যন্ত সেদেশে আট জনের মৃত্যুর খবর মিলেছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...