Tuesday, March 17, 2026

১০০ দিনের কাজে অনিয়ম সর্বনিম্ন হলেও বরাদ্দ বন্ধ শুধু বাংলার, অভিযোগ পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী

Date:

Share post:

১০০ দিনের কাজের প্রকল্পে অনিয়মের হার তুলনায় অনেক কম—তা সত্ত্বেও কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য। সোমবার রীতিমত পরিসংখ্যান দিয়ে এই তথ্য তুলে ধরলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে ব্যাপক অনিয়ম হলেও তারা বরাদ্দ পেতে থাকছে নিয়মিত।

সোমবার, সকালেই বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গ তুলে পঞ্চায়েত মন্ত্রী (Pradip Majumder) জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত উত্তর প্রদেশ ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৮ হাজার ৭ ৩৮ কোটি টাকা পেয়েছে। তার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। আরেক বিজেপি শাসিত রাজ্য বিহারে ওই সময়কালে ২৪ হাজার ৪৯৪ কোটি টাকা বরাদ্দ এসেছে। যার মধ্যে ১৭ কোটি ৭৬৭ লক্ষ টাকা খরচে অনিয়মের অভিযোগ মিলেছে। মহারাষ্ট্রে ১০০ দিনের কাজের প্রকল্পে ২০২১ থেকে ২৫ সাল পর্যন্ত বরাদ্দ হয়েছে ৩৮ হাজার ৭৩৮ কোটি টাকা। যার মধ্যে ৪৮ কোটি ৮৮ লক্ষ টাকা খরচ নিয়ে অভিযোগ রয়েছে। তার তুলনায়, পশ্চিমবঙ্গে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত বরাদ্দ ছিল ৫০,৫৯৩ কোটি টাকা, অনিয়মের পরিমাণ মাত্র ৯ কোটি ২০ লক্ষ। যা সর্বনিম্ন।মন্ত্রীর দাবি, “সারা দেশে সবচেয়ে কম অনিয়ম হয়েছে বাংলায়। অথচ আমাদের বরাদ্দ বন্ধ। এটা পরিষ্কার রাজনৈতিক প্রতিহিংসা।”২০২২ সালের পর থেকেই ১০০ দিনের প্রকল্পে রাজ্যকে নতুন কোনও বরাদ্দ দেয়নি কেন্দ্র। যার জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের দরিদ্র গ্রামবাসীরা। প্রশ্ন তুলেছেন মন্ত্রী, “এই বঞ্চনার শেষ কোথায়?”
আরও খবর: মণ্ডল কমিশনের সুপারিশ মেনেই রাজ্যে ওবিসি সংরক্ষণ: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...