Sunday, June 21, 2026

ঐক্যশ্রী-কন্যাশ্রীতে ছাত্রীদের নতুন আশা, স্কলারশিপে রেকর্ড পরিমাণ বরাদ্দ: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সংখ্যালঘু ও অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য চালু হওয়া একাধিক স্কলারশিপ প্রকল্পে নজিরবিহীন সাফল্য মিলেছে। সোমবার বিধানসভায়(Assembly) বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, “২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ২ কোটি ২ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের পর সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ।”

একই প্রশ্নের প্রেক্ষিতে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান, ঐক্যশ্রী মেধা বৃত্তি প্রকল্প ২০১৯ সালে শুরু হয়। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে আবেদন করেন ৪৫ লক্ষ ২৯ হাজার ৩৭৩ জন। বৃত্তি পেয়েছেন ৪৪ লক্ষ ৫৮ হাজার ৮৮৩ জন।

মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, “মেধাশ্রী প্রকল্পে এখনও পর্যন্ত বৃত্তি পেয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার পড়ুয়া। ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পে মোট প্রাপক সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ছাড়িয়েছে।”

কন্যাশ্রী(Kanyashree) প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন প্রায় এক কোটি ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। বাংলার মেয়েরা আত্মনির্ভর হয়েছে এই উদ্যোগের ফলে।”

মুসলিম, এসসি, এসটি সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, “এসসি ২৬ শতাংশ, এসটি ৬ শতাংশ, মুসলিমদের সংখ্যা ৩০ শতাংশ। সেই অনুপাতে আমরা মণ্ডল কমিশনের সুপারিশ মতো ১৭ শতাংশ অতিরিক্ত বরাদ্দ দিই।”

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর পর্যবেক্ষণের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, “বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আমরা আমাদের ন্যায্য পাওনাই পাইনি।”

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...