Monday, April 6, 2026

মঙ্গলে এভারেস্টের দ্বিগুণ উচ্চতার পাহাড়! লাল গ্রহের মেঘ জানাল অজানা কাহিনি 

Date:

Share post:

মঙ্গলগ্রহের বুকে নতুন এক এভারেস্টের দেখা মিলল। সম্প্রতি নাসার (NASA ) বিজ্ঞানীরা আবিষ্কার করলেন অতিকায় এক আগ্নেয়গিরির। মার্স অরবিটার ওডিসির দ্বারা আবিষ্কৃত আগ্নেয়গিরি সমৃদ্ধ এই পর্বতমালা এভারেস্টের দ্বিগুণ উচ্চতার। নাসার বিজ্ঞানীদের কথায়,পৃথিবীর সবচেয়ে বিশাল জীবন্ত আগ্নেয়গিরি হল মাউনা লোয়া। যা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। মাউনা লোয়ার বিশালত্বই মানুষকে অবাক করে দেয়। মঙ্গলে নয়া আবিষ্কৃত আগ্নেয়গিরিটি মাউন লোয়ার থেকে দ্বিগুণ বড়ো। মঙ্গল গ্রহে প্রদক্ষিণ করতে থাকা ওডিসি যান এই আগ্নেয়গিরির দেখা পেয়েছে। উচ্চতাও টেক্কা দেবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টকে। মঙ্গলের আগ্নেয়গিরিটির উচ্চতা ২০ কিলোমিটারের বেশি। ওডিসি আবার আগ্নেয়গিরিটির পুরোটা দেখতে পায়নি। দেখা পেয়েছে কেবল তার জ্বালামুখের।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের এই আগ্নেয়গিরিটির নাম আরসিয়া মনস। মঙ্গলের ওপর জমাট বাঁধা মেঘের মধ্যে এই আরসিয়া মনস ঢেকে রয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখটি ওই মেঘ ভেদ করে আরও উপরে দৃশ্যমান ছিল। জ্বালামুখটিও পৃথিবীর অনেক আগ্নেয়গিরির জ্বালামুখের থেকে বড়ো।এটির মাথার কাছে মেঘ জমাট বেঁধে থাকে বেশিরভাগ সময়ই। মঙ্গলগ্রহ সূর্য থেকে সবথেকে দূরে অবস্থান করে, সেই সময় আরসিয়া মনস পুরু মেঘে ঢাকা থাকে। নাসার বিজ্ঞানীরা এই মেঘ থেকে মঙ্গলগ্রহের আবহাওয়া সম্বন্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তাঁদের বিশ্বাস, এই জমাট মেঘ মঙ্গলগ্রহের আরও অনেক অজানা তথ্য জানতে সাহায্য করবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...