Saturday, June 20, 2026

সিরিজের নাম বদলালেও থাকছে পতৌদির নামে মেডেল

Date:

Share post:

সিরিজের নাম বদলে গেলেও পতৌদির নাম সরছে না। থাকছে প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার পতৌদির(Pataudi) নামে মেডেল। আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত(England VS India) টেস্ট সিরিজ। তার একদিন আগেই সিরিজের নাম বদলের ঘোষণা। দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তেই ইংল্যান্ড বনাম ভারত এই টেস্ট সিরিজের নাম বদলে হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি(Anderson-Tendulkar Trophy)। যদিও এই নিয়ে নানান বিতর্ক দানা বেঁধেছিল। এরপরই আসরে নেমেছিল সচিন তেন্ডুলকর। শেষপর্যন্ত নাম বদলালেও পতৌদির নামও থাকছে এই সিরিজের সঙ্গে।

এই মরসুম থেকেই ইংল্যান্ড বনাম ভারত সিরিজের(England VS India) নাম হচ্ছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি(Anderson-Tendulkar Trophy)। আগে এই সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। দীর্ঘ আলোচনা, কথাবার্তার পর আগামী ১৯ জুন এই ট্রফি নতুন নাম ঘোষণা হতে চলেছে। তবে সেখানে থাকছে পতৌদের নামে ট্রফিও। শোনা যাচ্ছে পতৌদি মেডেল অব এক্সিলেন্স মেডেল পাবেন জয়ী দলের অধিনায়ক।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামারই প্রস্তুতি সারছে ভারতীয় দল। মঙ্গলবারই বেকেনহ্যাম থেকে প্রথম টেস্টের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের এই দীর্ঘ সিরিজ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত ভারতের নতুন অধিনায়ক শুভমন গিলের মুখে চওড়া হাসি দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...