Tuesday, June 23, 2026

ইরান থেকে আর্মেনিয়ায় ভারতীয় পড়ুয়ারা, দিল্লি ফেরার প্রস্তুতি

Date:

Share post:

ইজরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছিল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। সেই মতো প্রথম ধাপে ১১০ ভারতীয় পড়ুয়াকে ফেরানোর কাজ শুরু করা হল। আর্মেনিয়া (Armenia) হয়ে বুধবার দিল্লি রওনা হওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তেহরানে মেডিক্যাল পড়তে যাওয়া পড়ুয়াদের একটা বড় অংশ বেসমেন্টে কাটাচ্ছিলেন। সেখানে অত্যন্ত আতঙ্কের সময়ের বর্ণনা দিতে গিয়ে ইরানে (Iran) ‘ব্ল্যাক অ্যালার্ট’ (Black Alert) জারি বলে বর্ণনা করেন। সাইরেনের শব্দ হলে পরবর্তী মুহূর্তে কী হবে তারও নিশ্চয়তা ছিল না বলে জানান।

মঙ্গলবারই কোনও ক্রমে তেহরান (Tehran) থেকে সীমান্ত পেরিয়ে ১১০ জন ভারতীয় পড়ুয়া আর্মেনিয়ায় পৌঁছান। এর মধ্যে ৯০ জন জম্মু ও কাশ্মীরের নাগরিক। আর্মেনিয়া থেকে দিল্লি নিয়ে আসা হবে তাঁদের।

তবে এখনও বহু পড়ুয়া ও অধ্যাপক আটকে রয়েছেন তেহরানে। অন্তত ৭০ জন এমবিবিএস পড়ুয়া অপেক্ষা করছেন ভারতে ফেরার। বিভিন্ন বেসমেন্টে ইরানের (Iran) নাগরিকদের সঙ্গেই অপেক্ষা করছেন। দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ভারতে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ভারতে তাঁদের আত্মীয়রাও চিন্তিত।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...