Monday, April 6, 2026

পহেলগাম হামলার ৫৬ দিন পার: অভিষেকের প্রশ্ন কেন্দ্রকে মনে করালো তৃণমূল

Date:

Share post:

নীরবতাই যেন সম্মতির লক্ষ্ণণ। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তোলা পাঁচ প্রশ্ন নিয়ে বিজেপি ও কেন্দ্রের সরকারের নীরবতা যেন তাদের ভুল স্বীকার করে নেওয়ারই সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও দেশের সাধারণ নাগরিকদের স্বার্থে, তাঁদের সামনে পহেলগাম হামলার (Pahalgam attack) বাস্তব ছবি তুলে ধরার দাবি থেকে সরে আসছে না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

পহেলগাম-কাণ্ডের পর সংসদে যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল তখন কিরেণ রিজিজু (Kiren Rijiju) স্বীকার করেছিলেন এটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ভুল ছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল ইন্টেলিজেন্স ব্যুরোর মুখ্য আধিকারিকের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হল! এখন প্রশ্ন উঠছে এই ব্যর্থতার দায় কার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচ প্রশ্নবাণ এই মুহূর্তে যথেষ্ট যুক্তিযুক্ত।

সেই সমস্ত প্রশ্নের একটারও উত্তর দিতে পারেনি কেন্দ্র। পহেলগামের সীমান্ত অতিক্রম করে যে ৪/৫ জন ভারতে চলে এসেছিল তারা জীবিত না মৃত সেই তথ্য এখনও কেন্দ্র দিতে পারছে না। পহেলগাম কাণ্ড (Pahalgam attack) নিয়ে বিশেষ অধিবেশন না ডেকে বাদলকালীন অধিবেশনের (monsoon session) জন্যই অপেক্ষা করেছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের এত ভয় কীসের? কাকে আড়াল করছে তারা?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...