Monday, March 16, 2026

টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎই ইংল্যান্ডে সূর্যকুমার যাদব

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। কিন্তু তার আগে হঠাত্ই ইংল্যান্ডে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। আর তাতেই জল্পনা তুঙ্গে। তবে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন ভারতের টি টোয়েন্টি(T20) দলের অধিনায়ক। না তেমন কোনও সম্ভাবনা নেই। তিনি টেস্ট সিরিজে ডাক পাননি। সূত্রের খবর অনুযায়ী সূর্যকুমার(Suryakumar Yadav) নাকি ইংল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছেন। হার্নিয়ার চিকিৎসার জন্যই নাকি ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ভারতীয় দলের এই বিধ্বংসী তারকা ক্রিকেটার।

এই মুহূর্তে ভারতের সামনে সাদা বলের কোনও সিরিজ নেই। আগামী অগস্টে ওডিআই(ODI) সিরিজে নামবে টিম ইন্ডিয়া। মাঝে বেশ কয়েকটা দিনের বিরতি রয়েছে। সেই সময়টাই কাজে লাগিয়ে নিজের চিকিৎসাটা হয়ত করিয়ে ফেলতে চাইছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। সেখানে হার্নিয়া অস্ত্রোপচারও হতে পারে সূর্যকুমার যাদবের। আর সেই খবর শোনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে আরেকটা নতুন জল্পনা।

এখন যদি তাঁর অস্ত্রোপচার হয়, তিনি কী খেলতে পারবেন আগামী অগস্ট মাসে। কারণ শোনা যাচ্ছে এই অস্ত্রোপচার করলে মাঠে নামার মতো সুস্থ হতে প্রায় আটমাস মতো সময় লাগতে পারে। যদিও সূর্যকুমার অবশ্যই সবকিছু জেনেই হয়ত গিয়েছেন। এই অসুবিধা নিয়ে হামেশাই সমস্যায় পড়তে হয়েছে সূর্যকুমার যাদবকে।

এবার সেই সমস্যা থেকেই মুক্তি পেতে চাইছেন সূর্যকুমার যাদব। আরও বেশিদিন যাতে খেলা চালিয়ে যেতে পারেন সেই কারণেই যে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তাও বেশ স্পষ্ট।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...