Saturday, April 4, 2026

বাংলার মূলধারার ছবিতে ফের নাট্যকার বাদল, আসছে ‘পাগলা ঘোড়া’ 

Date:

Share post:

মূলধারার বাংলা ছবিতে আবারও থিয়েটারের ছায়া। প্রয়াত কিংবদন্তী নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষকে উপলক্ষ করে এগিয়ে এসেছেন পরিচালক শেখর দাস। ৬০-এর দশকে লেখা পাগলা ঘোড়া নাটকটিকে চলচ্চিত্র আকারে রূপদান করতে চলেছেন তিনি। বুধবার নন্দনে সাংবাদিক বৈঠক করেন, পরিচালক শেখর দাস সহ বেশ কিছু কুশিলবরা। এদিন সাংবাদিক বৈঠকে প্রযোজনা সংস্থা স্বভূমি এন্টারটেইনমেন্টের তরফে ড: প্রবীর ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্তর মতো প্রতিষ্ঠিত শিল্পীরাও।

এদিন সাংবাদিক বৈঠকে পরিচালক শেখর দাস বলেন, এই ছবিটি কেবল একটি নাটকের সিনেমায় রূপান্তর নয়। এটি বাদল সরকারের চেতনা, তার উত্‍সাহ এবং তার প্রতিভার প্রতি বিশ্বস্ত এবং নির্ভীক পুনর্ব্যাখ্যা। শুটিং শুরু হবে ১৯ জুন, ২০২৫ থেকে এবং আমাদের কাছে তাদের নিজ নিজ চরিত্র এবং ছবিটিতে প্রাণ দেওয়ার জন্য একটি দুর্দান্ত তারকা অভিনেতা রয়েছে।

ছবিটিতে অভিনয় করছেন, গার্গী রায়চৌধুরি, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, জয়ন্ত হোর। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।

১৯৬০-এর দশকে লেখা পাগলা ঘোড়া নাটকটি মূলত পুরুষতান্ত্রিকতার বিরোধী ও মানসিক দমন-পীড়নের সাহসী সমালোচনা। ভারতীয় থিয়েটারে বাদল সরকারের থিয়েটার আন্দোলন সমাজের বুকে জায়গা পান তিনি।

আরও পড়ুন – Kesari Chapter2: বাঙালি বিপ্লবীদের নাম পরিবর্তনে ষড়যন্ত্র দেখছেন রজতাভ, সেন্সর বোর্ডে অনাস্থা ঋতব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...