Friday, June 5, 2026

অন্ধ্রের জঙ্গলে এনকাউন্টারে খতম শীর্ষ মাওবাদী নেতা-সহ ৩

Date:

Share post:

মাওবাদী মুক্তই লক্ষ্য! অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশার (Odissa) সীমান্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে নিকেশ শীর্ষ মাওবাদী (Maoist) নেতা সহ ৩। নিহত শীর্ষ মাওবাদী নেতা গজারলা রবি ওরফে উদয় অন্ধ্র-ওড়িশা সীমান্ত বিশেষ জোনাল কমিটির কৌশলবিদ ছিলেন। প্রায় ৪০ বছর ধরে মাওবাদী আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। গেরিলা যুদ্ধ-আইইডি মোতায়েনের ভূমিকার জন্য পরিচিত ছিলেন রবি। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা।

বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) গ্রেহাউন্ডস, সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশ যৌথভাবে পূর্ব গোদাবরী জেলার মারেদুমিল্লি জঙ্গলে অভিযান চালায়। চলে ধুন্ধুমার গুলির লড়াই। মৃত্যু হয় ৩ মাওবাদীর। নিহত হয়েছে বিশেষ জোনাল কমিটির সদস্য ও পূর্ব বিভাগের সম্পাদক অরুণা। তিনি মাওবাদী মহিলা শাখার দায়িত্বে ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। অঞ্জু নামে আরেক ক্যাডারের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশ (Police) ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
আরও খবরওড়িশা জুড়ে চওড়া হচ্ছে কলেরার থাবা, আক্রান্ত দুহাজারের বেশি!

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...