Wednesday, March 25, 2026

শারীরিক পরিস্থিতির অবনতি, সঙ্কটজনক অভিজিৎকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হল দিল্লি AIIMS-এ

Date:

Share post:

শারীরিক অবস্থার আরও অবনতি। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ‘গ্রিন করিডর’ (Green Corridor) করে দমদম (Dumdum) বিমানবন্দরে আনা হয়। বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেয় বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুনঃ জিআই সেপসিসে আক্রান্ত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানুন কী এই রোগ

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোইনটেস্টিন্যাল সেপসিসে আক্রান্ত তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। গত শনিবার থেকে ICU-তে চিকিৎসাধীন অভিজিৎর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন তাঁর। সেই কারণেই তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমাদের মনে হয়েছে পরিস্থিতি খুব একটা ভালো নয়। দিল্লির এমসে নিয়ে গেলে আরও উন্নত চিকিৎসা পাওয়া যাবে বলেই মনে করছি। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।” বিজেপি সূত্রে খবর, অভিজিতের অসুস্থতার খবর জানার পর থেকেই বিষয়টির উপর নজর রাখছে প্রধানমন্ত্রী দফতর (PMO)। সাংসদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে সবরকম সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।

দলের কেন্দ্রীয় নেতৃত্বের মতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জটিল শারীরিক অবস্থার জন্য AIIMS-ই উপযুক্ত জায়গা। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁকে দিল্লি পাঠানো হয়েছে। বর্তমানে তিনি রয়েছেন অক্সিজেন সাপোর্টে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...