Sunday, May 31, 2026

ভাষা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা! শাহর আজব মন্তব্যে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

দেশে জোর করে হিন্দির প্রচার এবং চাপিয়ে দেওয়ার লক্ষ্যে অমিত শাহর (Amit Shah) চক্রান্ত এবার আরও বেআব্রু হয়ে পড়ল। বিষয়ে শাহর দাবি সরাসরি খারিজ করে দিল তৃণমূল (TMC)। আশ্চর্যজনকভাবে বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) মন্তব্য করেন, “যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের শীঘ্রই লজ্জিত হতে হবে!“ একটি বইপ্রকাশ অনুষ্ঠানে হঠাৎ কেন এমন মন্তব্য করে বসলেন তিনি তা স্পষ্ট না হলেও, ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট।

সুকৌশলে অনিচ্ছুকদের উপরেও হিন্দি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। শাহর এমন আজব দাবির তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তাঁর কটাক্ষ, ভারতে ৯৭ শতাংশ মানুষ ২২টি সংবিধান স্বীকৃত ভাষার মধ্যে কোনও একটি ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন। ২০১৮ সালের আদমসুমারির বিশ্লেষণ অনুযায়ী, ভারতে ১৯,৫০০-র বেশি ভাষা ও উপভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। এটাই হল আমাদের দেশের বৈচিত্র্যের মাঝে ঐক্য। কিন্তু দুঃখের বিষয়, ঠগ অমিত শাহের পক্ষে এই অসাধারণ বৈচিত্র্য ও ঐক্যকে বোঝা সম্ভব নয়। এই ভাষাতেই শাহকে এদিন একহাত নিলেন ডেরেক।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...