Wednesday, March 18, 2026

বেঙ্গালুরুতে আবাসনের পরকোলেশন পিট থেকে উদ্ধার মাথার খুলি-হাড়

Date:

Share post:

ভয়ানক ঘটনা বেঙ্গালুরুর(Bangalore) বেগুর এলাকার নিউ মাইকো লেআউটের ‘এমএন ক্রিডেন্স ফ্লোরা’ আবাসনের ভিতরে। আবাসনের পরকোলেশন পিট থেকে এবার উদ্ধার হল মানুষের খুলি ও হাড়গোড়। পুলিশের তরফে খবর, ১৬ জুন বৃষ্টির জল দ্রুত পরিষ্কারের জন্য ওই পিট পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারের কাজ শুরু হতেই হঠাৎ করেই পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল।

আবাসিক কল্যাণ সমিতির (RWA) উদ্যোগে পিট পরিষ্কারের কাজ করতে এসে কর্মীরা প্রথম মানুষের হাড় দেখতে পান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বেগুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা (UDR) রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার আগে নিশ্চিতভাবে পুলিশের তরফেও কিছু বলা সম্ভব নয়।

যদিও এই মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি ঠিক কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেই সম্পর্কেও কোনরকম তথ্য পাওয়া যায় নি। গোটা বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, দক্ষিণ বেঙ্গালুরুতে গত সপ্তাহে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল বছর ৩৬-এর এক মহিলার দেহ। জানা গিয়েছিল, পুর্নপ্রজ্ঞা লেআউট এলাকার হোটেলে ওই মহিলাকে খুন করেন তাঁর প্রেমিক। ঘটনার দু’দিন পর দেহ পাওয়া গিয়েছিল। এদিনের ঘটনায় অভিযুক্ত ২৫ বছরের ইয়শস পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ও কেঙ্গেরির বাসিন্দা। একই এলাকার বাসিন্দা ছিলেন নিহত মহিলা। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে গত কয়েক মাসে মহিলা দূরত্ব তৈরি করতে চেয়েছিলেন বলেই খুন করা হয়েছে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...