Tuesday, April 7, 2026

ভোটদানের পরে দেখালেন মধ্যমা! কালীগঞ্জের বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

কালীগঞ্জে চলছে উপনির্বাচন। ভোট দেন তৃণমূল (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed) ও বিজেপি (BJP) প্রার্থী আশিস ঘোষ (Ashis Ghosh)। ভোটদানের পরে প্রথা মাফিক ভোটদানের কালি দেখান আলিফা। কিন্তু বিতর্ক বাধে বিজেপি প্রার্থীকে নিয়ে। কারণ, তিনি মধ্যমা দেখিয়েছেন। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে। তীব্র কটাক্ষ তৃণমূলের।

সকাল থেকে মোটের উপর শান্তিতেই ভোট গ্রহণ চলছে কালীগঞ্জে। বেলা গড়াতেই বিপত্তি। অশালীন ইঙ্গিত বিজেপি প্রার্থীর। ভোট দিয়ে বেরনেোর পর আশিস ঘোষ সংবাদমাধ্যমের সামনে বাঁ হাতের মধ্যমা দেখান। তাঁর সেই আঙুলেই ভোটের কালির দাগ। প্রশ্ন, কেন মধ্যমায় ভোটের কালির দাগ? যে কোনও ভোটারের বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। এক্ষেত্রে কেন মধ্যমা দেওয়া হল?

বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ওই ছবি পোস্ট করে লেখেন, “কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুলী (Middle Finger) দেখাচ্ছেন!
যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙ্গুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভেতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এল!”
আরও খবরআজ বাংলা-সহ চার রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন

যদিও বিজেপি প্রার্থীর দাবি তাঁকে ফাসানো হয়েছে। কিন্তু একজন প্রার্থী (Ashis Ghosh) কি জানেন না, কীভাবে, কোন আঙুলে কালি দেওয়া হয়! এই প্রশ্ন উঠছে।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...