Friday, June 26, 2026

বলিউডের ‘কেশরী ২’–তে ইতিহাস বিকৃতি, উত্তাল প্রতিবাদে সরব বাংলা পক্ষ

Date:

Share post:

স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবীদের পরিচয় ও গৌরবময় ইতিহাস বিকৃত করে তৈরি বলিউডি সিনেমা ‘কেশরী: চ্যাপ্টার ২’ ঘিরে উত্তাল বাঙালি সমাজ। বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বারীন্দ্রকুমার ঘোষ ও হেমচন্দ্র কানুনগো-র ভূমিকা বিকৃত করে এই সিনেমায় যেভাবে মনগড়া তথ্য ও চরিত্রের নাম পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছে, তা ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা।সিনেমায় বীর শহিদ ক্ষুদিরাম বসু-কে ‘ক্ষুদিরাম সিং’, বারীন্দ্র ঘোষ-কে ‘বারীন্দ্র সিং’, আর হেমচন্দ্র কানুনগো-কে ‘কৃপাণ সিং’ নামে দেখানো হয়েছে। ইতিহাসবিধ্বংসী এই কাজের বিরুদ্ধে বাংলা পক্ষ সহ বিভিন্ন সংগঠন, ইতিহাস সচেতন নাগরিক ও বিশিষ্টজনেরা সরব হয়েছেন। কলকাতার রানুচায়া মঞ্চে বাংলা পক্ষর প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদেরই এক জ্বলন্ত নিদর্শন।

প্রতিবাদসভায় বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “এই সিনেমা শুধু বাঙালির বিপ্লবী ইতিহাসই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনাকেই অপমান করেছে। বলিউড বারবার পরিকল্পিতভাবে বাঙালির গৌরবময় ইতিহাস মুছে দিতে চায়। বিজেপি ও বলিউডের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।”

শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “অক্ষয় কুমার ও নির্মাতাদের ক্ষমা চাইতেই হবে। সেই বিকৃত দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। বাংলা পক্ষ জানে বাঙালিকে অপমান করলে কিভাবে প্রতিরোধ করতে হয়।”

সৌম্যকান্তি ঘোড়ই বলেন, “ক্ষুদিরাম মানে বাংলার আত্মবলিদান। প্রফুল্ল চাকী মানে আত্মত্যাগের প্রতীক। তাঁদের অপমান বাংলার অপমান।” এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক কুশনাভ মণ্ডল, শিল্পী পক্ষর অধিকর্তা প্রবল চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, এই প্রথম নয়—এর আগেও Zee5-এর ‘অভয় ২’ সিরিজে ক্ষুদিরাম বসুকে ‘ক্রিমিনাল’ হিসেবে দেখানো হয়েছিল। তখনও বাংলা পক্ষ আইনি নোটিশ দিয়ে এবং সল্টলেকে Zee5-এর দফতরে বিক্ষোভ দেখিয়ে সেই দৃশ্য সরাতে বাধ্য করেছিল কর্তৃপক্ষকে।

‘কেশরী: চ্যাপ্টার ২’-র নির্মাতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিধাননগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ইতিহাস বিকৃতি যে সহজে মেনে নেবে না বাংলা, তা আর একবার স্পষ্ট করে দিল এই প্রতিবাদ “ক্ষুদিরাম শুধু ইতিহাস নন, তিনি বাংলা জাতির আত্মা। আর আত্মার অপমান কিছুতেই সহ্য করা হবে না,”— বলছে গোটা বাংলা।

আরও পড়ুন – আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স পাঠানো হচ্ছে আমেরিকায়, তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...