Tuesday, June 23, 2026

বৃষ্টির মধ্যেও বৃহস্পতিবার উৎসবের মেজাজে ভোট হল কালীগঞ্জে

Date:

Share post:

সকাল থেকে অঝোর-বৃষ্টি। তার মধ্যেই উৎসবের মেজাজে ভোটগ্রহণ নদিয়ার কালীগঞ্জে। বৃহস্পতিবার দিনভর কালীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান হয়েছে ৬৯.৮৫ শতাংশ। এদিন সকাল সকাল ভোট দিয়ে প্রথামাফিক হাসিমুখে ভোটদানের কালি দেখান তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। বাবার মতোই কালীগঞ্জের মানুষের আশীর্বাদে উপনির্বাচনে আলিফার জয় কেবলই সময়ের অপেক্ষা!

তবে এদিন বিতর্কের কেন্দ্রবিন্দু অবশ্যই বিজেপির প্রার্থী আশিস ঘোষ। ভোটদানের পরই তাঁর অশালীন ইঙ্গিতে বিজেপির আসল চেহারা প্রকাশ্যে। ভোট দিয়ে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বাঁ-হাতের মধ্যমা দেখালেন নির্লজ্জ বিজেপি প্রার্থী! তাঁর সেই আঙুলেই দেওয়া ভোটের কালির দাগ। প্রশ্ন উঠছে, কেন মধ্যমায় ভোটের কালির দাগ? এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সমাজমাধ্যমে লেখেন, কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ জনগণকে মধ্যাঙ্গুল দেখাচ্ছেন! যদিও বিজেপি বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙুলটাই দেখিয়ে আসছেন।

আরও পড়ুন – বলিউডের ‘কেশরী ২’–তে ইতিহাস বিকৃতি, উত্তাল প্রতিবাদে সরব বাংলা পক্ষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...