Friday, June 5, 2026

আমেদাবাদ দুর্ঘটনার আগেই গাফিলতি ধরেছিল DGCA! তবু মৃত্যু ২৪১ যাত্রীর

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার বিমানে গাফিলতির অভিযোগ আগেই ছিল ডিজিসিএ-র (DGCA) কাছে। তারপরেও গত সপ্তাহে দুর্ভাগ্যজনক আমেদাবাদের দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে প্রায় ৩০০ জনকে। যেখানে পুরনো যন্ত্রপাতি দিয়ে বিমান চালানোর মতো গুরুতর অভিযোগ ছিল, সেখানেও ব্যবস্থা না নেওয়ায় এত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো না, দাবি বিশেষজ্ঞদের।

ডিজিসিএ-র রিপোর্টে প্রকাশিত উড়ানের জরুরি যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সেগুলিকে যাত্রী পরিবহণে ব্যবহার করেছিল এয়ার ইন্ডিয়া। ৩টি এয়ারবাসের সুরক্ষাবিধি ভঙ্গ করার অভিযোগ ছিল। অথচ তাও এয়ার ইন্ডিয়াকে (Air India) কড়া ভাষায় সতর্ক করেছিল ডিজিসিএ (DGCA)।

এখন এয়ার ইন্ডিয়ার উপর সব দায় চাপাতে ব্যস্ত ডিজিসিএ (DGCA)। এয়ার ইন্ডিয়ার ৩টি এয়ারবাসের জরুরি যন্ত্রপাতি পরীক্ষার সময়সীমা দীর্ঘদিন আগে পার হয়ে যাওয়া সত্ত্বেও সেগুলির যথাযথ পরীক্ষা হয়নি। এবং ওই অবস্থাতেই আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে এতদিনে ডিজিসিএ-র অভিযোগ। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে সতর্কবার্তা-সহ নোটিশের পাশাপাশি দেওয়া হয়েছে একটি তদন্ত রিপোর্টের কপিও। রিপোর্টে বলা হয়েছে, বাধ্যতামূলক পরিদর্শন করা হয়নি ক্রিটিক্যাল এমার্জেন্সি ইকুইপমেন্টসের (critical emergency equipment)। দেখা গেছে, দুবাই, রিয়াদ এবং জেড্ডার মতো আন্তর্জাতিক গন্তব্যে এয়ারবাস রওনা হয়েছে ওই অবস্থাতেই।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...