Thursday, June 25, 2026

যশস্বী-গিলের জোড়া সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

Date:

Share post:

যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) ও শুভমন গিলের(Shubman Gill) জোড়া সেঞ্চুরীতে প্রথম দিন তেকেই বড় রানের পথে ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৫৯। গোটা ক্রিকেট বিশ্ব এদিন তাকিয়ে ছিল তারুণ্যে নির্ভর ভারতীয় দলের দিকে। সেখানেই প্রথম দিনের নিজেদের বেশ ভালোভাবেই প্রমাণ করলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) ও শুভমন গিল। ওপেনিংয়ে যশস্বীর সেঞ্চুরি দিয়ে শুরুটা।

প্রথম দিনের শেষেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। সৌরভ থেকে যুবরাজ সিংরা শুভেচ্ছা জানিয়েছেন। আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

এরপর অধিনায়ক গিলের(Shubman Gill) চওড়া ব্যাটে ভর করে এগোনো শুরু করেছে টিমং ইন্ডিয়া। দ্বিতীয় দিন ভারত ৫০০ রানের গন্ডী টপকাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিল ইংল্যান্ড। শুরু থেকেই শক্তিশালী ইনিংস খেলা শুরু ভারতীয় ব্যাটারদের।

যশস্বী জয়সওয়ালের(Yashasvi Jaiswal) ১০১ রানের ইনিংস দিয়ে শুরু করেছে ভারত। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি ফেরেন ১৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলে। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রান করেই ফিরেছেন সাই সুদর্শন। কেএল রাহুল ফেরেন ৪২ রানে।

কিন্তু ভারতের রান এগোতে খুব একটা অসুবিধা হয়নি। কারণ সেই জায়গা থেকেই দলের হাল ধরেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। দিনের শেষে গিল দাঁড়িয়ে রয়েছেন ১২৭ রানে। সঙ্গে ঋষভ পন্থ অপরাজিত ৬৫ রানে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...