Friday, April 3, 2026

অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজতর করতে চালু হয়েছে ‘ই-জাগৃতি’ পোর্টাল, জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী

Date:

Share post:

জিনিসপত্র বা পরিষেবা কিনতে গিয়ে ঠকে যাওয়া বা বঞ্চিত হওয়া এখন দৈনন্দিন ঘটনা। এই নিয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়া আরো সহজ হচ্ছে। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার লক্ষ্যে চালু হয়েছে ‘ই-জাগৃতি’ (E-Jariti) পোর্টাল। শুক্রবার বিধানসভায় এ কথা জানান রাজ্যের উপভোক্তা বিষয়ক মন্ত্রী বিপ্লব মিত্র (Biplob Mitra)। বিধায়ক সমীর কুমার জানার (Samir Kumar Jana) প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আগে রাজ্যে ‘ই-দাখিল’ নামে একটি ব্যবস্থা চালু ছিল, যার কার্যকারিতা শুরু হয় ২১ ডিসেম্বর ২০২২ থেকে। পরে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ব্যবহারকারী-বান্ধব পদ্ধতি হিসেবে ‘ই-জাগৃতি’ চালু করা হয়।২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-দাখিল ব্যবস্থায় জমা পড়েছে মোট ৩৫৯৬টি অভিযোগ, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৭০৫টি। বাকি কেসগুলির নিষ্পত্তি প্রক্রিয়া চলছে।বিপ্লব মিত্র (Biplob Mitra) বলেন, “উপভোক্তা বা গ্রাহক যাতে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে তাঁদের সমস্যার সমাধান পান, তার জন্যই ডিজিটাল অভিযোগ ব্যবস্থা আরও মজবুত করা হচ্ছে।”

আরও পড়ুন : কেন্দ্রের বরাদ্দ বন্ধ, শিশুপুষ্টি কর্মসূচিতে চাপ সামলাচ্ছে রাজ্য—বিধানসভায় জানালেন শশী পাঁজা

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...