Tuesday, March 31, 2026

মুকুন্দপুরে বান্ধবীকে মাদক খাইয়ে একাধিকবার ধর্ষণ, খুনের চেষ্টা হতেই থানায় নির্যাতিতা 

Date:

Share post:

জোর করে বান্ধবীকে মাদক খাইয়ে ধর্ষণে (Rape) অভিযুক্ত মুকুন্দপুরের (Mukundapur) যুবক। তরুণীর অচেতন অবস্থায় সুযোগ নিয়ে একাধিকবার তাঁর উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। পূর্ব যাদবপুর থানার (East Jadavpur Police) দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা।

তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে যে ঘটনাটি গত বছরের। নির্যাতিতা নিজেই জানিয়েছেন, অভিযুক্ত যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। মুকুন্দপুরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মাদক খাইয়ে যুবক প্রেমিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে বিষয়টি ধামাচাপা দিতে খুনের চেষ্টাও করা হয়। সম্প্রতি ওই তরুণী যুবকের বাড়িতে কথা বলার জন‌্য যান। অভিযোগ, তখন তাঁকে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তিনি বাঁচার জন‌্য বাড়ির বাইরে চলে এলে তাঁকে রাস্তার উপরই বিবস্ত্র করার চেষ্টা করা হয়। গোটা বিষয়টিকে অভিযুক্তকে মদত দিয়েছেন তাঁর মা-বাবা ও পরিবারের লোকেরা। এরপরই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...