Tuesday, June 23, 2026

শুক্রের সকাল বৃষ্টিহীন, দক্ষিণবঙ্গের নিম্নচাপ সরছে অন্য রাজ্যে

Date:

Share post:

নিম্নচাপকে সঙ্গী করে বর্ষা (Monsoon) প্রবেশ করেছে বঙ্গে। অথচ টানা তিনদিন বৃষ্টি দেওয়ার পর সেই নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের অভিমুখে যাত্রা শুরু করেছে। যার জেরে মোটামুটি ভাবে শুষ্ক শুক্রবারের দক্ষিণবঙ্গের সকাল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আপাতত ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা নেই। তবে রবিবারের পর থেকে উত্তর ও দক্ষিণে ফের পুরোদমে বর্ষার আমেজ লক্ষ্য করা যাবে।

গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ধীর গতিতে এগোচ্ছে। শনিবার খুব বেশি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দু এক জেলায় আংশিক মেঘলা আকাশ। এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। রবিবার থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন সকাল থেকে মেঘলা আকাশ। হাওড়া- হুগলিতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই। আগামী ২৪ ঘণ্টায় ২৭ থেকে ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। শুক্র শনিতে বৃষ্টি না হলেও আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...