Thursday, June 4, 2026

ভারতের সিরিজ জয় নিয়ে ভবিষ্যদ্বাণী সচিনের

Date:

Share post:

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত(India Team)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে এই প্রথমবার টেস্টের মঞ্চে নামছে টিম ইন্ডিয়া। সেই সিরিজ নিয়েই এবার বড় বার্তা প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar)। তাঁর মতে এই সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নাকি ৩-১ ফলাফলে জিততে চলেছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের এই প্রাক্তন কিংবদন্তী।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু হবে। সেইসঙ্গে এবারই প্রথমবার রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) হীন মাঠে নামবে ভারতীয় দল। সেই জায়গাতেই এবার ভারতয় ভরসা রেখেছে একেবারে তরুণ ব্রিগেডের ওপর। রোহিত শর্মার পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। তাঁর সামনে যে কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শুভমনের নেতৃত্বে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী সচিন(Sachin Tendulkar)।

সিরিজের ভবিষ্যদ্বানী করতে গিয়ে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “আমার মনে হচ্ছে এই সিরিজ ভারতীয় দল ৩-১ ব্যবধানে জিততে চলেছে”।

ভারতীয় দলের ভবিষ্যদ্বানীর পাশাপাশি ভারতের বোলিং পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন এই প্রাক্তন কিংবদন্তী। তাঁর মতে এই সিরিজে জসপ্রীত বুমরার নেতৃত্বেই বড়সড় কিছু একটা করতে চলেছে ভারতীয় দল। বুমরাহ যে সাফল্যের প্রধাম কান্ডারী হতে চলেছে ভারতের তা বলতে কোনও দ্বিধা নেই সচিনের।

তিনি জানিয়েছেন, “আমার মনে হয় ভারতের বোলিং আক্রমণ নির্ভর করছে একেবারেই জসপ্পীত বুমরার ওপর এবং কেমনভাবে তাঁকে বাকিরা সাহায্য করে সেটা। বুমরাই আমাদের প্রধান বোলার হবে এই সিরিজে”।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...