Thursday, April 9, 2026

সুস্থ মনে হলে বুমরাহ খেলুক: ইংল্যান্ড টেস্ট সিরিজে পেসারকে মিস করছেন সৌরভ

Date:

Share post:

ইংল্যান্ডের সবুজ উইকেটে তার দাপিয়ে খেলার কথা। অথচ তিনটি টেস্টের পরেই বুমরাহর (Jasprit Bumrah) না খেলার বিষয়টা গোটা দলের মাথাব্যথা, তা বলাই বাহুল্য। তবে সুস্থ বোধ করলে তিনি যেন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনের বেশি টেস্ট খেলেন, এমনটাই মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)।

আংশিক সুস্থ বুমরাহকে নিয়ে ইংল্যান্ড সিরিজে (England test series) যথেষ্ট চাপে ভারতীয় শিবির। পাঁচ টেস্টের সিরিজে বুমরাহকে বেশি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল ভারতীয় বোর্ড। বর্ডার-গাওস্কার সিরিজে যে চোট বুমরাহ পেয়েছিলেন তার জেরে গোটা সিরিজে যে বুমরাহকে পাওয়া যাবে না সেই আশঙ্কার মধ্যেই বুমরাহকে আরও বেশি ম্যাচ খেলার পরামর্শ সৌরভের (Saurav Ganguly)। বুমরাহ সম্পর্কে তিনি বলেন, এই মুহূর্তে বুমরাহর (Jasprit Bumrah) বিকল্প পাওয়া এত সহজ নয়।

সেখানেই তিন ম্যাচের বেশি খেলার পরামর্শ দিয়ে সৌরভ বলেন, দেখা যাক। বলেছে তো তিন টেস্টের বেশি খেলতে পারবে না। যদি সুস্থ থাকে তাহলে চতুর্থ বা পঞ্চম টেস্টেও খেলতে পারে। এরকম কিছু নয় যে খেলতে পারবেই না। যদি ফিট থাকে, শরীর ঠিক থাকে, তাহলে যদি কোথাও সবুজ উইকেট থাকে তাহলে খেলতেই পারে।

সেই সঙ্গে হেডিংলের উইকেটের তুলনা করে ইংল্যান্ডের উইকেট নিয়ে সৌরভ মনে করিয়ে দেন, এরপর সবুজ উইকেটই (green wicket) দেখা যাবে। এরপর পাটা উইকেট কমই দেখতে পাওয়া যাবে। সেরকম সবুজ উইকেট পাওয়া গেলে অবশ্যই বুমরার খেলা উচিত।

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...