Wednesday, June 24, 2026

তেরঙাকে সরিয়ে গেরুয়া জাতীয় পতাকার সুপারিশ: গৈরিকীকরণে বিজেপি নেতা!

Date:

Share post:

ধর্মীয় মেরুকরণের সব মাত্রাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ছাড়িয়ে গিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। ফলে বিজেপি নেতাদের ধর্মীয় উসকানিমূলক বার্তা এখন আর নতুন কিছু নয়। তবে এবার দেশের সার্বভৌমত্বকে আঘাত প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্যের। সরাসরি দেশের জাতীয় পতাকাকে (National Flag) গেরুয়া করে দেওয়ার সুপারিশ কেরালার (Kerala) বিজেপি নেতা এন শিবরাজনের। এখানেই স্পষ্ট হয়ে যায়, বিজেপি কীভাবে দেশ থেকে বহুত্ববাদ (pluralism), দেশের ইতিহাস মুছে ফেলার রাজনীতি করছে তা নিয়ে তোপ বাংলার শাসক দল তৃণমূলের।

সম্প্রতি কেরালার রাজভবনের একটি অনুষ্ঠানে ভারতমাতার ছবির হাতে গেরুয়া পতাকা (saffron flag) নিয়ে বিতর্কের সূত্রপাত। কেরালা সিপিআইএম ও কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় রাজভবনের প্রতি তীব্র কটাক্ষ করা হয়। বাম মন্ত্রীরা রাজভবনের সেই অনুষ্ঠান বয়কটও করে। পাল্টা কেরালার বিজেপি নেতারা রাজভবনের কীর্তিকে সমর্থন করে পথে নামে। তারা গৈরিকীকরণের এই পদক্ষেপকে স্বাগত জানায়।

সেই বিতর্ককে নতুন মাত্রা দেয় বিজেপি নেতারা। বিজেপির অন্যতম বড় নেতা এন শিবরাজন দাবি করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তেরঙা জাতীয় (Tricolour) পতাকাকে সরিয়ে এবার জাতীয় পতাকা গেরুয়া (saffron) রঙের হওয়া প্রয়োজন। এভাবে দেশের জাতীয় পতাকার অবমাননায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে কংগ্রেস।

জাতীয় পতাকার এই অবমাননায় আদতে যে বিজেপির মূল উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে, তা তুলে ধরে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়, এটা একটা উসকানি এবং ইউএপিএ (UAPA) ধারায় মামলা হওয়া উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এরপরেও কোনও একটিও শব্দ খরচ করা হয়নি এই প্রসঙ্গে। কেন? কারণ শিবরাজন শুধু বিজেপির বাস্তবের বিশ্বাসকেই বলে ফেলেছেন।

এই ঘটনায় বিজেপির উদ্দেশ্য যেভাবে স্পষ্ট হয়েছে তা তুলে ধরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপি চায় ভারতের বহুত্ববাদ (pluralism) মুছে ফেলতে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের কৃতিত্বকে মুছে ফেলতে চায়। বিকৃত করতে চায় ইতিহাস। একটি বিবিধ ও গণতান্ত্রিক জাতির উপর এক-দল, এক-শাসন কায়েম করতে চায়।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...