Friday, June 26, 2026

সিরিজ চলার মাঝেই গম্ভীরের প্রশংসায় সৌরভ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারত। বোলিংয়ে এখনও পর্যন্ত সেভাবে বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে না পারলেও ভারতীয় ব্যাটিং লাইনআপ দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে। ভারতের ব্যাটিংয়ের প্রশংসা আগেই করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এবার গৌতম গম্ভীরের(Gautam Gambhir) প্রশংসা শোনা গেল সৌরভের মুখে। ভারতীয় কোচ হিসাবে গম্ভীর ভালো কাজ করছেন বলেই মনে করছেন সৌরভ(Sourav Ganguly)।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় তৈরি করেছে ভারত। শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋ।ভ পন্থ সেঞ্চুরি পেয়েছেন। বল হাতে দ্বিতীয় দিন একাই তিনটি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই গৌতম গম্ভীরের(Gautam Gambhir) তত্ত্বাবধানের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ। শেষপর্যন্ত এই টেস্টে ভারত জেতে কিনা সেটা তো সময়ই বলবে।

গৌতম গম্ভীরের প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ(Sourav Ganguly) জানান, “গৌতম গম্ভীর ভালো কাজই করছেন। তিনি শুরুটা হয়ত খানিকটা ধীর গতিতে করেছেন, যেমন অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের কাছে টেস্টে হার। কিন্তু এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে”।

সৌরভ আরও জানিয়েছেন, “আমি তাঁর কাজ খুব কাছ থেকে দেখার সুযোগ এখন পর্যন্ত পাইনি। কিন্তু তিনি অত্যন্ত উচ্ছাকাঙ্খী। তাঁর সঙ্গে একসঙ্গে কাজ না করার ফলে গম্ভীরের স্ট্র্যাটেজি খুব একা কাচ থেকে দেখতে পাইনি। কিন্তু তাঁর সঙ্গে যখন একসঙ্গে খেলেছি দেখেছি তিনি কতটা ভালো একজন মানুষ এবং ক্রিকেটার”।

বিরাট, রোহিত হীন এই টেস্ট সিরিজে শুরুটা বেশ ভালোভাবেই করেছে টিম ইন্ডিয়া। তারুণ্যের আধিক্য এখন ভারতীয় দলে। আর এর পিছনে যে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে চ্যালেঞ্জটাও বেশি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...