Saturday, May 16, 2026

‘নকল সোনার গয়না বিক্রি’র জেরে বেধড়ক মারধর পর্ণশ্রীতে! মৃত ১

Date:

Share post:

নকল সোনার গয়না বিক্রির অভিযোগে পর্ণশ্রীতে (Parnasree) ভয়াবহ গণপিটুনির শিকার হলেন দুই ব্যক্তি। মৃত্যু হয়েছে এক জনের, অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেহালার ধর্মরাজতলায়। ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী (Parnasree) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইতে নাগাদ টহলদারির সময় ধর্মরাজতলায় এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তির নাম দীপক সিং (৩৩)। দীপকের অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাঁকে নির্মমভাবে মারধর করেছে। আরও জানান, তাঁর এক সঙ্গীকেও মারধর করে ফেলে গেছে দুষ্কৃতীরা। তল্লাশি চালিয়ে ৯, এনজি সাহা রোডে আরেক ব্যক্তিকে অচেতন ব্যক্তিতে খুঁজে পান পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম মহেন্দ্র সিং, বয়স ৫৫। তবে ঘটনাস্থলে রক্তের কোনও দাগ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, যেখানে দেহ উদ্ধার হয়েছে সেটি মূল অপরাধস্থল নয়।

পুলিশ জানিয়েছে, নকল সোনার গয়না বিক্রির অভিযোগ ছিল দীপক ও মহেন্দ্রর বিরুদ্ধে। সেই অভিযোগে ক্ষিপ্ত হয়ে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁদের একটি নির্মাণস্থলে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানেই সঞ্জীব কুমার, চন্দন ঘোষ এবং আরও কয়েকজন মিলে তাঁদের উপর চড়াও হয়। বেধড়ক মারধরের জেরেই মহেন্দ্রর মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আহত দীপক সিংয়ের বয়ান ও ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...