Friday, June 26, 2026

তিন সেঞ্চুরি ও বুমরার দুর্ধর্ষ বোলিংয়ে ফ্রন্টফুটে ভারত

Date:

Share post:

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত। পরীক্ষাটা ছিল এবার বোলারদের। জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) যদি নিজের সেরা ফর্মে থাকে তবে কোনও ব্যটিং লাইনআপই যে শক্তিশালী থাকতে পারে না, তা এদিন ভালভাবেই টের পেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২০৯। এখনও ভারতের থেকে ব্রিটিশ বাহিনী পিছিয়ে রয়েছে ২৬২ রানে। বুমরার(Jasprit Bumrah) একারই শিকার তিন উইকেট।

প্রথম দিনই সেঞ্চুরু হাঁকিয়েছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় অপেক্ষাটা ছিল ঋষভ পন্থের(Rishabh Pant) ব্যাট থেকে বড় রানের। একেবারে নিজস্ব স্টাইলে ছক্কা হাঁকিয়েই সেঞ্চুরিটা পেলেন তিনি। ১৩৪ রানের একটা ঝোড়ো ইনিংসও খেললেন ঋষভ পন্থ(Rishabh Pant)। ভারতের রান এদিন ৫০০ রানের গন্ডী টপকাতেই পারত। কিন্তু করুণ নায়ার, রবীন্দ্র জাদেজারা ব্যাট হাতে সেভাবে সফল হতে পারেননি।

এরপর ছিল বোলারদের সামনে পরীক্ষা। সেখানেই এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিন ইংল্যান্ডের তিনটি উইকেটই তুলে নিলেন তিনি। সেখানেই জো রুটকে এই নিয়ে দশবার সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন ভারতের এই স্পীডস্টার। ৬২ রানে বেন ডাকেট এবং জ্যাক ক্রলিকেও তিনিই ফেরান। তবে সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন অলি পোপ। তাঁর সঙ্গে রয়েছেন হ্যারি ব্রুক।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...