Monday, February 23, 2026

ট্রাইগেমিনাল নিউরালজিয়ায় আক্রান্ত সলমন! মস্তিষ্কের জটিল রোগ নিয়েও কাজে ব্যস্ত অভিনেতা

Date:

Share post:

পরিস্থিতি সঙ্গে থাক বা না থাক, ইচ্ছেশক্তির জোরেই বছরের পর বছর বলিউডে (Bollywood) নিজের দাপট বজায় রেখেছেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। ভাইজানের স্টাইল স্টেটমেন্ট আর এখনও তরুণ প্রজন্মের অভিনেতাদের রীতিমতো কমপ্লেক্স দেয়। সেই সলমন কিনা মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত! অভিনেতা নিজেই জানিয়েছেন সে কথা। কপিল শর্মার (Kapil Sharma) অনুষ্ঠানে সুপারস্টার নিজের রোগের কথা বলতেই অবাক অনুরাগীরা।

সলমন (Salman Khan) জানিয়েছেন যে তিনি নাকি সুইসাইড ডিজিজে (Suicide Decease) আক্রান্ত। এর বিজ্ঞানসম্মত নাম ট্রাইগেমিনাল নিউরালজিয়া (Trigeminal neuralgia)। আসলে এই রোগে মূলত রোগীর মুখমণ্ডলে যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে মানুষ তা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চায়। সেই থেকেই সুইসাইড ডিজিজ (Suicide Decease) নামটা উঠে এসেছে। সমস্যাটা আজ নতুন নয়, কিন্তু অভিনেতা এটা নিয়ে বেশি আলোচনা চান না। আসলে বছরের পর বছর রোগের সঙ্গে লড়াই করে অদম্য ইচ্ছেশক্তির জোরে নিজের কাজ করে চলেছেন ভাইজান। শুধু ট্রাইগেমিনাল নিউরালজিয়াই নয়, জানা যাচ্ছে অ্যানিউরিজম (স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা), এভি ম্যালফরমেশনের (শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ) মতো রোগেও বহু বছর ধরে ভুগছেন সেলিম পুত্র। জনপ্রিয় টেলিভিশন শোয়ে উপস্থিত হয়ে সলমন জানিয়েছেন, মেজাজ খারাপ থাকলে এইধরণের শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। তবুও তিনি দমে যাওয়ার পাত্র নন। অসুস্থতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৫৯ বছর বয়সেও হ্যান্ডসাম লুকে অনায়াসে নিজের থেকে কুড়ি -বাইশ বছরের ছোট অভিনেত্রীদের সঙ্গে রোমান্সে মেতে ওঠেন। ব্যক্তিগত জীবনে যতই ঝড়-ঝাপটা চলুক না কেন সবটা সামলে আসে সিলভার স্ক্রিনে তার চেনা সোয়াগ নিয়ে বলতে পারেন, “মে দিল মে আতা হুঁ, দিমাগ মে নেহি”..

spot_img

Related articles

৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ মুকুল রায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ফিকে হয়ে গেলেও পরিবারের...

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী: মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

তৃণমূলে জন্মলগ্ন থেকে যে নেতৃত্বরা তাঁর পাশে থেকেছেন তাঁদের মধ্যে সব সময়ই প্রথম সারিতে উচ্চারিত হবে মুকুল রায়ের...

মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা মোদির: শোক প্রকাশ অভিষেক, বিরোধী দলনেতার

মৃত্যুর মধ্যে দিয়ে মুকুল রায় কতটা পাশে পেলেন তাঁর কাজ করা দুই দলের থেকে তা সময়ই বলবে। তবে...

ভালো কিছু স্মৃতি মনে থাক: মুকুল প্রয়াণে স্মৃতিচারণ কুণাল ঘোষের

একটা দীর্ঘ সময়ের সহযোদ্ধা। পরে বিরোধী। যা চরমে পৌঁছে দুজনের রাজনৈতিক জীবনে বহু পট পরিবর্তন। স্বাভাবিকভাবে প্রাক্তন মন্ত্রী...