Friday, June 26, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসের রজতজয়ন্তী

Date:

Share post:

দীর্ঘ ২৫ বছরের পথ চলার মাইলফলকে পা রাখতে চলেছে শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস। আগামী ১ জুলাই উদ্‌যাপন করা হবে এই এক্সপ্রেস ট্রেনের রজতজয়ন্তী। ১৯৯৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পথচলা শুরু করেছিল এই ট্রেনটি। দিল্লির সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগকে মসৃণ এবং আরামদায়ক করে তোলার ক্ষেত্রে এই ট্রেনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সূত্রের খবর, রজতজয়ন্তী উপলক্ষে প্রথম দিনের স্মৃতিকে আবারও ফিরে দেখানোর পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। ওই দিন উপস্থিত থাকবেন ২৫ বছর আগে প্রথম যাত্রার সময়কার গার্ড এবং চালক। ট্রেনের প্রতিটি কামরার দরজার সামনে বিছানো থাকবে লাল কার্পেট। যাত্রীরা সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে ট্রেনে উঠবেন। তাঁদের হাতে থাকবে একটি বিশেষ ফুলের তোড়া। ট্রেনে উঠে প্রতিটি যাত্রীর হাতে তুলে দেওয়া হবে একটি ‘মেমেন্টো’।

খাবারেও থাকছে ঐতিহ্যের ছোঁয়া। মেনুতে রাখা হবে সেই পুরনো স্বাদের খাবার, যার মধ্যে থাকছে বাঙালির প্রিয় ভেটকি ফিশফ্রাইও। ট্রেন চালনার জন্য ওই দিনের জন্য আনা হবে একটি বিশেষ ইঞ্জিন, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করবে।

তবে এমন ঐতিহাসিক এক ট্রেন সার্ভিসের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। অভিযোগ, বর্তমান রেলমন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হওয়া ঐতিহ্যকে ধরে রাখতে পারছে না। যাত্রী পরিষেবায় নানাবিধ ঘাটতি দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঐতিহাসিক মুহূর্তে একদিকে যেমন ট্রেনপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, তেমনই অন্যদিকে রেল মন্ত্রকের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে সচেতন নজর রাখছেন যাত্রীরা। ২৫ বছরের এক গর্বিত যাত্রার মাইলফলক ছুঁয়ে এবার নতুন দিশা দেখাক শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস—এই আশাই করছেন যাত্রীরা ও রেলপ্রেমীরা।

আরও পড়ুন – সরকার – প্রশাসন পাশে আছে! ঘাটালের বন্যা পরিস্থিতিতে সমাজমাধ্যমে পোস্ট দেব-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...